এক্সেসিবিলিটি

WCAG 2.2 AA

লেখা সমন্বয়

অক্ষরের আকার
অক্ষর ব্যবধান
লাইনের উচ্চতা

দৃশ্যমান সমন্বয়

ইনভার্ট
মনোক্রোম
লিংক হাইলাইট
বড় কার্সর

সাম্প্রতিক অনুসন্ধান

যোগাযোগ

EARN প্রকল্প জাতীয় ক্রীড়া পরিষদ ভবন লেভেল-১৯, ৬২/৩, পুরানা পল্টন ঢাকা-১০০০

খোঁজা হচ্ছে...

কোনো ফলাফল পাওয়া যায়নি

EARN প্রকল্পের সুবিধাভোগী সনাক্তকরণে ফিল্ড টেস্ট শুরু

EARN প্রকল্পের সুবিধাভোগী সনাক্তকরণে ফিল্ড টেস্ট শুরু

EARN প্রকল্পের সুবিধাভোগী সনাক্তকরণের জন্য ফিল্ড টেস্ট শুরু

Economic Acceleration and Resilience for NEET (EARN) প্রকল্পের সুবিধাভোগী সনাক্তকরণের জন্য মাঠপর্যায়ে পরীক্ষার (Field Test) কাজ শুরু হয়েছে ৭ জুলাই ২০২৬। এই পরীক্ষার জন্য প্রকল্পের কর্মকর্তা ও কনসালটেন্টদের সমন্বয়ে মোট ৫টি দল বাংলাদেশের বিভিন্ন ভৌগোলিক বৈচিত্র্য ও জনগোষ্ঠীর ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন উপজেলায় একযোগে কাজ শুরু করেছেন।    

উপজেলাগুলো হলো - নাইক্ষ্যংছড়ি (বান্দরবান ) পার্বত্য অঞ্চল ও ক্ষুদ্র নৃগোষ্ঠী, মোড়েলগঞ্জ (বাগেরহাট) জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকা, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) হাওর ও চা বাগান এলাকা, উলিপুর (কুড়িগ্রাম) চরাঞ্চল, ও সিঙ্গাইর (মানিকগঞ্জ) সমতল ভূমি। 

Field-Test-Collage.png

EARN প্রকল্পের আওতায় ৯ লাখ NEET (Not in Education, Employment or Training) যুবক ও যুব নারীকে (যাদের মধ্যে ৬০ শতাংশ যুব নারী) অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে অন্তর্ভূক্ত করা হবে, যারা বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর এবং প্রবৃদ্ধিতে অবদান রাখবে।

বাংলাদেশ সরকারের অনুদান এবং বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তায় প্রকল্পটি কর্মমুখী, উপযুক্ত ও পরিবেশবান্ধব খাতে যুবদের দক্ষতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদী কর্মসংস্থান সৃষ্টি এবং একইসঙ্গে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদান করবে।

শিক্ষা, চাকরি বা প্রশিক্ষণে না থাকা ৯ লাখ যুবক ও যুব নারীই EARN প্রকল্পের অভীষ্ট সুবিধাভোগী। প্রকল্পের আওতায় মোট ছয় ধরনের সুবিধাভোগী থাকবেন এবং তাদেরকে বিভিন্ন ভাগে প্রশিক্ষণ দেয়া হবে। 

১.    গ্রাম পর্যায়ে প্রায় পাঁচ লাখ NEET যুবকে (যার মধ্যে তিন লাখ নারী) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণসহ Socio Emotional Behavior (SEB) ও Enterprise Development Training (EDT) সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হবে।  

২.    এসএসসি/এইচএসসি/ তদূর্ধ্ব যোগ্যতাসম্পন্ন এবং যেকোনো প্রতিষ্ঠান থেকে প্রযুক্তিগত বা কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করছে বা করেছে - এমন দুই লাখ NEET যুবকে (যার মধ্যে এক লাখ বিশ  হাজার নারী) SEB ও EDT সংক্রান্ত  প্রশিক্ষণ দেয়া হবে।

৩.    মাধ্যমিক স্তর থেকে ঝরে পড়েছে - এমন এক লাখ NEET যুবকে (যার মধ্যে ৬০ হাজার নারী) উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিদ্যমান শিক্ষা কার্যক্রমে পুনরায় প্রবেশের ব্যবস্থা করা হবে।

৪.    প্রকল্পের আওতাভূক্ত ২৫০ উপজেলার নিবন্ধিত যুব ক্লাবের ৫০ হাজার NEET যুবকে (যার মধ্যে ৩০  হাজার নারী) নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।

৫.    ২৫ হাজার NEET যুবকে (যার মধ্যে ১৫ হাজার নারী) অনলাইনে প্রশিক্ষণ প্রদান করা হবে।  

৬.    অনগ্রসর জনগোষ্ঠীর (তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী ব্যক্তি, দুর্গম অঞ্চলের বাসিন্দা অনগ্রসর সস্প্রদায় এবং বিশেষ চাহিদার এলাকাগুলোর) আর্থ-সামাজিক অবস্থার উন্নতির জন্য উদ্ভাবনী তহবিল থেকে অনুমোদিত প্রকল্পের মাধ্যমে ২৫,০০০ যুবকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

আরও পড়ুন

ওটিএসপি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ওটিএসপি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

Economic Acceleration and Resilience for NEET (EARN) প্রকল্পের আওতায় Identifying Prirotity Skills and Online Training Content Development (OTSP) শীর্ষক এক কর্মশালা ১৫ জুলাই ২০২৬ তারিখে প্রকল্পের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
তথ্যপ্রযুক্তি ও রিয়েল-টাইম মনিটরিংয়ে নতুন যুগের যুব প্রশাসন

তথ্যপ্রযুক্তি ও রিয়েল-টাইম মনিটরিংয়ে নতুন যুগের যুব প্রশাসন

সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দ্রুত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ঢেলে সাজানো হচ্ছে যুব প্রশাসনকে।

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
যুবকদের জন্য ১৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করবে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সিড ফান্ড’

যুবকদের জন্য ১৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করবে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সিড ফান্ড’

কারিগরি প্রশিক্ষণ পাওয়ার পরও অনেক গ্রামীণ তরুণ শুধুমাত্র পুঁজি এবং সঠিক নির্দেশনার অভাবে ব্যবসা শুরু করতে পারেন না । গ্রামীণ তরুণদের এই আর্থিক ও কৌশলগত সংকট দূর করতে যুব উন্নয়ন অধিদপ্তর (DYD) তার বিদ্যমান ‘সীড ফান্ড’ বা প্রারম্ভিক তহবিলকে আধুনিকায়ন ও সম্প্রসারণের এক বিশাল উদ্যোগ নিয়েছে । ‘আর্ন’ প্রকল্পের মাধ্যমে এই তহবিলকে সম্পূর্ণ ডিজিটাল ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে ।

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
EARN প্রকল্পে অগ্রাধিকার পাচ্ছেন নারীরা, দূর হবে গ্রামীণ সামাজিক প্রতিবন্ধকতা

EARN প্রকল্পে অগ্রাধিকার পাচ্ছেন নারীরা, দূর হবে গ্রামীণ সামাজিক প্রতিবন্ধকতা

বাংলাদেশে কর্মসংস্থান ও শিক্ষার বাইরে থাকা ‘নিট’ যুবকদের সমস্যাটি মূলত একটি জেন্ডার বা লিঙ্গভিত্তিক সমস্যা । কারণ এই ১২.৬ মিলিয়ন যুবক ও যুব নারীর মধ্যে প্রায় ৯০ শতাংশই নারী । বিশ্বব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, গ্রামীণ এলাকায় কঠোর সামাজিক নিয়ম, নিরাপদ যাতায়াত ব্যবস্থার অভাব এবং ঘরের কাজের অতিরিক্ত দায়িত্ব নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে বড় বাধা।

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি: ১২.৬ মিলিয়ন ‘নিট’ যুবকের জন্য আসছে বিশাল কর্মসংস্থান প্রকল্প

বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি: ১২.৬ মিলিয়ন ‘নিট’ যুবকের জন্য আসছে বিশাল কর্মসংস্থান প্রকল্প

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
যোগাযোগ কৌশলপত্র প্রণয়নে কর্মশালা

যোগাযোগ কৌশলপত্র প্রণয়নে কর্মশালা

যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ইকোনোমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (EARN-আর্ন)’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ’ শিরোনামে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন