ওটিএসপি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিল, EARN প্রকল্পের মোট ৯ লাখ সুবিধাভোগীর মধ্যে ২৫,০০০ NEET যুবক ও যুব নারীকে অনলাইন প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় অগ্রাধিকারপ্রাপ্ত দক্ষতা (কারিগরি, ডিজিটাল সাক্ষরতা, সফট স্কিল ও উদ্যোক্তা উন্নয়ন) এবং কনটেন্টের ক্যাটাগরিগুলো চিহ্নিত ও যাচাই করা। অনলাইন প্ল্যাটফর্মে এটি সফলভাবে পরিচালনার কৌশল নির্ধারণ, যুব সমাজকে সম্পৃক্তকরণ এবং একটি মানসম্মত মূল্যায়ন ও সার্টিফিকেশন কাঠামো তৈরি করা এই কর্মশালার অন্যতম লক্ষ্য। শিক্ষা, চাকরি বা প্রশিক্ষণে না থাকা এই বিপুলসংখ্যক যুবক ও যুব নারীই EARN প্রকল্পের অভীষ্ট সুবধিাভোগী।

EARN প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক ড. মেরীনা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের রিসার্চ, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন বিভাগের সিনিয়র ম্যানেজার মো. আবুল খায়ের সজীব, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের Enhancing Digital Government and Economy (EDGE) প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট শাহ মো. ইমরান, ইউএনডিপির ট্রান্সফরমেটিভ ইকোনোমিক পলিসি প্রোগ্রাম (টিইপিপি) এর প্রজেক্ট ম্যানেজার মারুফ আজম, উইট ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিব রাফি, প্রাণী সম্পদ অধিদপ্তরের জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. নূরে আলম সিদ্দিকী, বেসিস-বিআইআইএমের কোঅর্ডিনেটর মো. মোফাজ্জল হোসেন, ইউনিসেফের জেনারেশন আনলিমিটেডের কনসালটেন্ট ইস্তানুল কবির, ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের সিইও মো. আশিকুর রহমানসহ এলজিইডি, যুব উন্নয়ন অধিদপ্তর ও আর্ন প্রকল্পের কর্মকর্তা এবং কনসালটেন্টগণ উপস্থিত ছিলেন।