এক্সেসিবিলিটি

WCAG 2.2 AA

লেখা সমন্বয়

অক্ষরের আকার
অক্ষর ব্যবধান
লাইনের উচ্চতা

দৃশ্যমান সমন্বয়

ইনভার্ট
মনোক্রোম
লিংক হাইলাইট
বড় কার্সর

সাম্প্রতিক অনুসন্ধান

যোগাযোগ

EARN প্রকল্প জাতীয় ক্রীড়া পরিষদ ভবন লেভেল-১৯, ৬২/৩, পুরানা পল্টন ঢাকা-১০০০

খোঁজা হচ্ছে...

কোনো ফলাফল পাওয়া যায়নি

জনসংযোগ প্রচারণা কৌশল নির্ধারণে কর্মশালা

জনসংযোগ প্রচারণা কৌশল নির্ধারণে কর্মশালা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গৃহীত প্রকল্প EARN এর জনসংযোগ প্রচারণা কৌশল নির্ধারণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর ২০২৪ রাজধানীর মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত 'ইনসেপশন রিপোর্ট ওয়ার্কশপ অন দ্য প্রিপারেশন অব দ্য কমিউনিকেশন স্ট্র্যাটেজি পেপার ফর দ্য আর্ন প্রজেক্ট' শিরোনামে এ কর্মশালা উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড ১) ড. গাজী মো. সাইফুজ্জামান। আর্ন প্রকল্পের আওতায় শিক্ষা, চাকরি ও প্রশিক্ষণে নেই- সারা দেশের এমন নয় লাখ যুবক ও যুব নারীকে প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মীতে পরিণত করা হবে। 

কর্মশালায় যুব উন্নয়ন অধিদপ্তর ও বিশ্বব্যাংকসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, কমিউনিকেশন স্ট্র্যাটেজি কনসালটেশন প্রতিষ্ঠান স্পেলবাউন্ড কমিউনিকেশন লিমিটেড ও পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো: সাইফুজ্জামান বলেন, ‘দেশের বৃহত্তম স্বার্থে আমাদের সম্মিলিত প্রয়াস অত্যন্ত জরুরি। আর্ন  প্রকল্পের জন্য যথাযথ পরিকল্পনা গ্রহণ ও সেসব পরিকল্পনা বাস্তবায়নে আপনাদের মেধা, চিন্তন ও পরামর্শ অনেক বেশি কাজে লাগবে’।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ব ব্যাংকের অর্থনীতিবিদ মিস লিন হু পিএইচডি।কর্মশালায় আর্ন প্রকল্পের জনসংযোগ ও যোগাযোগ কৌশল নিয়ে আলোচনা করা হয় এবং কয়েকটি গ্রুপে ভাগ হয়ে যুব নীতি সহায়তা, মিডিয়া ও যোগাযোগ, লৈঙ্গিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট ও প্রশাসনিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করেন অংশগ্রহণকারীরা। পরবর্তীতে সেগুলো একত্রিত করে আলোচনা ও মতামত প্রদানের মধ্য দিয়ে সবাই মিলে প্রকল্পের জনসংযোগ ও যোগাযোগ কৌশলের রূপরেখা নির্ধারণের সিদ্ধান্ত নেন। সমাজের শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সম্পৃক্ত না থাকা যুবদের সাথে যোগাযোগ, তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা এবং সমাজের অন্যান্য শ্রেণিকে ইতিবাচকভাবে এই প্রকল্পে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় জনসচেতনতা ও প্রচার কার্যক্রমের বিষয়েও একটা নির্দেশনা আসে এই কর্মশালা থেকে।

কর্মশালায় বলা হয়, বাংলাদেশের ১৫ থেকে ২৯ বছরের তরুণদের মধ্যে প্রায় ১০.৬% শিক্ষা, প্রশিক্ষণ বা অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত নন। এই যুবদের, বিশেষ করে নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোগ সহায়তার জন্যই যুব উন্নয়ন অধিদপ্তর ও বিশ্বব্যাংকের অংশীদারিত্বে এই আর্ন প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলার ২৫০টি উপজেলায় নয় লাখ নিট যুবক ও যুব নারীকে প্রশিক্ষণ দেয়া হবে। বাংলাদেশের যুবশক্তিকে দক্ষ, কর্মক্ষম ও কর্মমুখী করে তোলার মাধ্যমে যুবদের ব্যক্তিগত অর্থনৈতিক উন্নয়ন এবং দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করাই এই প্রকল্পের লক্ষ্য। অচিরেই মাঠ পর্যায়ে শুরু হতে যাওয়া এই প্রকল্পের প্রাথমিক কার্যক্রম শেষ। এখন প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের প্রক্রিয়া চলমান।

আরও পড়ুন

ওটিএসপি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ওটিএসপি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

Economic Acceleration and Resilience for NEET (EARN) প্রকল্পের আওতায় Identifying Prirotity Skills and Online Training Content Development (OTSP) শীর্ষক এক কর্মশালা ১৫ জুলাই ২০২৬ তারিখে প্রকল্পের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
তথ্যপ্রযুক্তি ও রিয়েল-টাইম মনিটরিংয়ে নতুন যুগের যুব প্রশাসন

তথ্যপ্রযুক্তি ও রিয়েল-টাইম মনিটরিংয়ে নতুন যুগের যুব প্রশাসন

সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দ্রুত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ঢেলে সাজানো হচ্ছে যুব প্রশাসনকে।

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
যুবকদের জন্য ১৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করবে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সিড ফান্ড’

যুবকদের জন্য ১৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করবে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সিড ফান্ড’

কারিগরি প্রশিক্ষণ পাওয়ার পরও অনেক গ্রামীণ তরুণ শুধুমাত্র পুঁজি এবং সঠিক নির্দেশনার অভাবে ব্যবসা শুরু করতে পারেন না । গ্রামীণ তরুণদের এই আর্থিক ও কৌশলগত সংকট দূর করতে যুব উন্নয়ন অধিদপ্তর (DYD) তার বিদ্যমান ‘সীড ফান্ড’ বা প্রারম্ভিক তহবিলকে আধুনিকায়ন ও সম্প্রসারণের এক বিশাল উদ্যোগ নিয়েছে । ‘আর্ন’ প্রকল্পের মাধ্যমে এই তহবিলকে সম্পূর্ণ ডিজিটাল ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে ।

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
EARN প্রকল্পে অগ্রাধিকার পাচ্ছেন নারীরা, দূর হবে গ্রামীণ সামাজিক প্রতিবন্ধকতা

EARN প্রকল্পে অগ্রাধিকার পাচ্ছেন নারীরা, দূর হবে গ্রামীণ সামাজিক প্রতিবন্ধকতা

বাংলাদেশে কর্মসংস্থান ও শিক্ষার বাইরে থাকা ‘নিট’ যুবকদের সমস্যাটি মূলত একটি জেন্ডার বা লিঙ্গভিত্তিক সমস্যা । কারণ এই ১২.৬ মিলিয়ন যুবক ও যুব নারীর মধ্যে প্রায় ৯০ শতাংশই নারী । বিশ্বব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, গ্রামীণ এলাকায় কঠোর সামাজিক নিয়ম, নিরাপদ যাতায়াত ব্যবস্থার অভাব এবং ঘরের কাজের অতিরিক্ত দায়িত্ব নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে বড় বাধা।

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি: ১২.৬ মিলিয়ন ‘নিট’ যুবকের জন্য আসছে বিশাল কর্মসংস্থান প্রকল্প

বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি: ১২.৬ মিলিয়ন ‘নিট’ যুবকের জন্য আসছে বিশাল কর্মসংস্থান প্রকল্প

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
যোগাযোগ কৌশলপত্র প্রণয়নে কর্মশালা

যোগাযোগ কৌশলপত্র প্রণয়নে কর্মশালা

যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ইকোনোমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (EARN-আর্ন)’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ’ শিরোনামে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন